শিরোনাম

‘শাহরুখ, আমির, সালমানই শরীর দেখাতে বাধ্য করেছে’

নিউজ ডেস্ক : পুনম পান্ডে মানেই বিতর্ক। ২০১১ সালে ক্রিকেট বিশ্বকাপ চলার সময় এই মডেল ঘোষণা করেছিলেন, ভারত যদি বিশ্বকাপ জয়লাভ করে তাহলে তিনি জনসমক্ষে নগ্ন হবেন। ভারত বিশ্বকাপ জিতেছিল কিন্তু পুনম অবশ্য কথা রাখেননি। কিন্তু নিজের অর্ধ নগ্ন ছবি তিনি ক্রমাগত পোস্ট করে গিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। পাশাপাশি বিভিন্ন সময়ে করেছেন নানা বিস্ফোরক মন্তব্য। ফলে লাইমলাইট তার উপরে থেকেছে সব সময়ই। সম্প্রতি এবার আরেক বিস্ফোরক মন্তব্য করেছেন পুনম পান্ডে। তিনি দাবি করলেন, বলিউডের তিন খান অর্থাৎ শাহরুখ, সালমান আর আমির খানই নাকি তাকে শরীর দেখাতে বাধ্য করেছন! একটি সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘কয়েকবছর আগের কথা। আমি আমার কয়েকজন সাংবাদিক বন্ধুর সঙ্গে বসে আলোচনা করছিলাম যে, কীভাবে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠা যায়। আমি তার আগে প্রায় ২৫-৩০টা ক্যালেন্ডার শ্যুট করেছিলাম। কিন্তু তারপরেও কেউ আমাকে চিনত না। তখনই ভেবে দেখলাম, ইন্ডাস্ট্রিতে এমন মেয়ের সংখ্যাও তো অনেক যারা ‘খান’ এবং ‘কাপুর’-দের সঙ্গে কাজ করেছে। কিন্তু তারপরেও তাদের কেউ চেনে না। ‘খান’ এবং কাপুর’রাই সমস্ত পরিচিতিটা পেয়ে যেত।’’ পুনম আরও বলেন, ‘‘এরকম একটা সময়ে আমরা ভেবে দেখলাম, বিতর্কই মানুষের দৃষ্টি আকর্ষণ করার সহজতম রাস্তা। আর শরীর দেখিয়ে সবচেয়ে সহজে বিতর্ক তৈরি করা যায়। সেই সময় থেকেই নিজের অর্ধনগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা শুরু করলাম। এভাবেই মূলত ‘খান’ আর ‘কাপুর’রাই আমাকে শরীর দেখাতে বাধ্য করেছে’’ । বলিউডে ‘খান’ বলতে তিন নামজাদা খান অর্থাৎ শাহরুখ, সালমান আর আমিরকেই বোঝায়। আর ‘কাপুর’রা হলেন পৃথ্বীরাজ কাপুরের বংশধররা, এখন যাদের মধ্যে রণবীর কাপুরই অন্যতম। তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকতেই শরীর দেখানোর সিদ্ধান্ত নিয়েছিলেন বলে দাবি করেছন পুনম।

basic-bank

Be the first to comment on "‘শাহরুখ, আমির, সালমানই শরীর দেখাতে বাধ্য করেছে’"

Leave a comment

Your email address will not be published.


*