নিউজ ডেস্ক : বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি পদে সংসদ সদস্যদের দায়িত্ব পালন এবং গভর্নিং বডির বিধান অবৈধ করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আবেদনের শুনানি শেষ হয়েছে আজ। এ বিষয়ে আদেশ দেয়ার জন্য আগামীকাল সোমবার দিন ঠিক করেছেন সুপ্রীমকোর্টের আপীল বিভাগ। রবিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে চার সদেস্যর আপীল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আজ রাষ্ট্রপক্ষে শুনানি করেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অপরদিকে রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। পরে ইউনুছ আলী আকন্দ সাংবাদিকদের জানান, আজ বেসরকারি প্রতিষ্ঠানের ম্যানিজিং কমিটি এবং গভর্নিং বডির বিশেষ কমিটি নিয়ে করা আপীল আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে। আদালত আগামীকাল আদেশের জন্য দিন ঠিক করেছেন।
শিক্ষাপ্রতিষ্ঠানে এমপিদের সভাপতি পদের বিষয়ে আদেশ সোমবার

Be the first to comment on "শিক্ষাপ্রতিষ্ঠানে এমপিদের সভাপতি পদের বিষয়ে আদেশ সোমবার"