নিউজ ডেস্ক : ক্রিকেট খেলাটাকে ১০ দলের বানিয়ে ফেলায় ধারাবাহিকবাবে আইসিসির সমালোচনা করে আসছেন সাবেক গ্রেট ক্রিকেটাররা। এর মধ্যে শেন ওয়ার্ন, শচীন টেন্ডুলকারের মত কিংবদন্তিরাও আছেন।
অবশেষে হয়তো ঘুম ভাঙতে চলেছে আইসিসির। এজন্যই আইসিসি পরবর্তী বোর্ড সভায় নিজেদের টেস্ট মর্যাদা প্রাপ্তির আশা করছেন ক্রিকেটে চমক দেখানো দুই দল আয়ারল্যান্ড ও আফগানিস্তান।
চলতি সপ্তাহের শেষে আইসিসির বোর্ড সভায় যে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে তার মধ্যে অন্যতম হলো টেস্ট ক্রিকেটে বর্তমান কাঠামো। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ এজেন্ডা হলো বর্তমানে থাকা ১০ টি দলের সাথে আরো কোন দেশ টেস্ট অঙ্গনে যোগ হবে কি না। সংশ্লিষ্ট মহল মনে করছে, আয়ারল্যান্ড ও আফগানিস্তানের জন্য টেস্ট মর্যাদা প্রাপ্তি এখন সময়ের ব্যাপার।
সাম্প্রতিক সময়ে এই দুই দেশের আন্তর্জাতিক অঙ্গনে অসাধারণ পারফরমেন্স এই সম্ভাবনাকে আরো উজ্জ্বল করেছে। গত বছর অক্টোবরে আয়ারল্যান্ডের আন্তঃপ্রাদেশিক প্রতিযোগিতা প্রথম শ্রেণী ও লিস্ট-এ মর্যাদা পেয়েছে। আফগানিস্তানের আবেদনের প্রেক্ষিতে ঘরোয়া প্রতিযোগিতায় লম্বা ফর্মেটের ম্যাচগুলো প্রথম শ্রেণীর মর্যাদা পেয়েছে। যদিও এই ম্যাচগুরো নিয়ে নির্বাহী কমিটির সভায় পরীক্ষা নিরীক্ষা করা হবে।
সম্প্রতি আইসিসির পূর্ণ সদস্য পদ প্রাপ্তির ইচ্ছা পোষণ করেছে আফগান ক্রিকেট বোর্ড। তাদের প্রিমিয়ার জাতীয় প্রতিযোগিতা পাঁচ দলকে নিয়ে আয়োজিত হয় যেখানে আয়ারল্যান্ডে হয় তিন দলকে নিয়ে। এ ছাড়া আফগানিস্তানে ঘরোয়া ক্রিকেটে দর্শক সংখ্যাও বেশ সমৃদ্ধ যা আইসিসি’র অন্যতম মানদন্ডকে পরিপূর্ণ করে। এর ফলে প্রমানিত হয় তাদের ‘ক্রিকেট সংষ্কৃতি’ প্রতিষ্ঠিত। এর ফলে আফগানিস্তান বোর্ড আশা প্রকাশ করছে তাদের ঘরোয়া প্রতিযোগিতাকে আয়ারল্যান্ড কিংবা তার থেকেও বেশী সমৃদ্ধ হিসেবে মর্যাদা দেয়া হোক।

Be the first to comment on "শীঘ্রই টেস্ট স্ট্যাটাস পেতে পারে আয়ারল্যান্ড ও আফগানিস্তান"