শিরোনাম

রাগীব আলী ও তার ছেলের ১৪ বছর করে কারাদণ্ড

নিউজ ডেস্ক : সিলেটের তারাপুর চা বাগানের জমি আত্মসাতের ঘটনায় ১৪ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে জেলার বহুল আলোচিত শিল্পপতি রাগীব আলী ও তার ছেলে আবদুল হাইকে। আজ বৃহস্পতিবার সিলেট মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরো জনাকীর্ণ আদালতে এ রায় দেন।

আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) মাহফুজুর রহমান বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন।
গত বছরের ১৪ ডিসেম্বর আলোচিত এ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয় জানিয়ে এপিপি বলেন, মোট ১৪ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্য নিয়েছেন আদালত। একজন সাক্ষী মারা গেছেন। বাকি দুজনের সাক্ষ্য নেওয়া হয়নি।

এই মামলায় গত ১৭ জানুয়ারি রাগীব আলীর পক্ষে সাফাই সাক্ষ্য দেন তারই মালিকানাধীন মালনিছড়া চা বাগানের সহকারী ব্যবস্থাপক মাহমুদ হোসেন চৌধুরী ও আব্দুল মুনিম। চলতি বছরের ২৬ জানুয়ারি মামলার যুক্তিতর্ক উপস্থাপনের কথা থাকলেও নথি উচ্চ আদালতে থাকায় হয়নি। গতকাল সকালেই রাগীব আলী ও তার ছেলে আব্দুল হাইকে আদালতে হাজির করা হয়। তাদের উপস্থিতিতেই রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শোনেন আদালত। এরপর বিচারক রায়ের দিন ধার্য করেন।

উল্লেখ্য, তারাপুর চা বাগান পুরোটাই দেবোত্তর সম্পত্তি। ১৯৯০ সালে দেওয়ান মোস্তাক মজিদকে ভুয়া সেবায়েত সাজিয়ে এ বাগান দখল করেন রাগীব আলী। ২০০৫ সালের ২৫ সেপ্টেম্বর সিলেটের তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) এস এম আবদুল কাদের বাদী হয়ে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতি এবং চা বাগানের এক হাজার কোটি টাকার সম্পত্তি আত্মসাতের ঘটনায় পৃথক দুটি মামলা করেন। জালিয়াতির মামলায় আসামি দুজন। আত্মসাতের মামলায় আসামি ছয়জন। তাদের মধ্যে রাগীব আলীর পরিবারের আরো কয়েকজন সদস্য ও মোস্তাক মজিদও রয়েছেন।

দীর্ঘদিন মামলা দুটোর কার্যক্রম স্থগিত ছিল। গত বছরের ১৯ জানুয়ারি সুপ্রিম কোর্ট মামলা দুটি পুনরুজ্জীবিত করার নির্দেশ দেন।

basic-bank

Be the first to comment on "রাগীব আলী ও তার ছেলের ১৪ বছর করে কারাদণ্ড"

Leave a comment

Your email address will not be published.


*