নিউজ ডেস্ক : হত্যাকান্ডের বেশ কয়েকদিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত শ^াশুড়ির ঘাতক পুত্রবধুকে এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি পুলিশ। উল্টো হতভাগ্য এ পরিবারের সদস্যদেরই বিভিন্নভাবে হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ উঠলেও পুলিশের পক্ষ থেকে কার্যকর কোন ব্যবস্থা না নেয়ায় নিরাপত্তাহীনতায় ভূগছেন তারা।
ভূক্তভোগী পরিবারের সদস্যরা জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বৃহস্পতিবার সাভার মডেল থানাধীন কলমা এলাকায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে শ^াশুরী সুফিয়া বেগমকে হত্যা করে ঘাতক পুত্রবধু দেলোয়ারা। এ ঘটনার পর ঘাতক দেলোয়ারাকে আসামী করে থানায় মামলা করতে গেলে তাদেরকে নানাভাবে নাজেহাল হতে হয়। ৩দিন পর থানায় একটি হত্যা মামলা দায়ের করা সম্ভব হলেও আসামী গ্রেফতারে টালবাহানা শুরু করে মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই. আসাদুজ্জামান। মামলা দায়েরের পর থেকেই তাদেরকে নানাভাবে হুমকি দিয়ে আসছে সন্ত্রাসীরা। বিষয়টি অবহিত করা হলেও কোন কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হয়নি। এ ব্যাপারে সাংবাদিকদের সাথে আসাদুজ্জামান কোন কথা বলতে রাজি হয়নি।

Be the first to comment on "শ্বাশুড়ির ঘাতক পুত্রবধূ এখনো গ্রেফতার হয়নি"