নিউজ ডেস্ক : তীরে এসেও তরী ডুবতে যাচ্ছে হিলারি ক্লিনটনের। ডেমোক্রট এ প্রার্থীই সব জনমত জরিপে এগিয়ে ছিলেন। কিন্তু ভোট গণনা শুরু হওয়ার পরই সব হিসেব নিকেশ পাল্টে যেতে থাকে। এখন বেশ বড় ব্যবধানে হিলারি তার প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে পিছিয়ে আছেন।
নির্বাচনী ফল নিয়ে অনিশ্চয়তার এই সময়েই টুইট করলেন হিলারি। বুধবার সকালে তিনি টুইট করে সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি টুইটারে লিখেছেন, এই টিমটির গর্বিত হওয়ার মতো অনেক কিছুই করেছে আমার জন্য। যাই ঘটুক, সবকিছুর জন্য আপনাদের ধন্যবাদ।
সমর্থকদের ধন্যবাদ জানালেন হিলারি

Be the first to comment on "সমর্থকদের ধন্যবাদ জানালেন হিলারি"