নিজস্ব প্রতিবেদক : ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরী মনি এবার পর্দায় হাজির হবেন সাংবাদিক রূপে। সৈকত নাসির পারিচালিত ‘পাষাণ’ চলচ্চিত্রে টিভি চ্যানেলের সাংবাদিক চরিত্রে অভিনয় করবেন পরী মনি। এর আগে নানা রূপে সিনেমায় অভিনয় করেলেও সাংবাদিক চরিত্রে এবারই প্রথম অভিনয় করতে যাচ্ছেন এই নায়িকা।
সিনেমাটিতে নায়িকার নাম আগেই ঘোষণা করা হলেও এবার জানা গেলো পরী মনির সঙ্গে অভিনয় করবেন চিত্রনায়ক সুমিত। আগামী ২৩ জুলাই থেকে সিনেমাটির দৃশ্যধারণ শুরু হবে। এরই মধ্যে সিনেমাটির একটি পোস্টার প্রকাশ করা হয়েছে।
নির্মাতা সৈকত নাসির বলেন, ‘ঢাকা থেকেই সিনেমাটির শুটিং শুরু হবে। জুলাইয়ের ২৩ তারিখ শুটিং শুরুর পরিকল্পনা করেছি। এরপর বিভিন্ন লোকেশনে দৃশ্যধারণ করব। আশা করি দর্শকের ভালো লাগার মতো একটি ছবি উপহার দিতে পারবো।’
উল্লেখ্য সৈকত নাসির এর আগে ‘দেশা দ্য লিডার’ নামের একটি সিনেমা নির্মাণ করেছিলেন। সেই ছবি অভিনয় করেছিলেন মাহি ও শিপন। ছবিটির জন্য সৈকত নাসির ও জেমস জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।
সাংবাদিক চরিত্রে আসছে পরী মনি

Be the first to comment on "সাংবাদিক চরিত্রে আসছে পরী মনি"