শিরোনাম

সাভারে নির্মানাধীন ভবনের ছাদ ধ্বসে আহত ৮

নিউজ ডেস্ক : সোমবার সাভার মডেল থানাধীন তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরে হরিণধরা এলাকায় চামড়া শিল্পনগরীতে নির্মানাধীন একটি ভবণের কাজ করার সময় একতলার চাঁদ ধসে সুমন (২২), কোহিনূর (২২), দেলোয়ার (২০), দুলু মিয়া (৩০)সহ অন্তত ৮জন শ্রমিক আহত হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহত শ্রমিকদের উদ্ধার করে বিভিন্ন চিকিৎসা হাসপাতালে ভর্তি করা হয়।

জানা গেছে, বাংলাদেশ ট্যানারী এ্যাসোসিয়েমনের চেয়ারম্যান শাহীন আহম্মেদের মালিকানাধীন ‘গুলমান আঞ্জুমান’ ট্যানারী নামে একটি ভবণ নির্মাণ কাজ করছিলেন ২০ জন শ্রমিক। সকাল সাড়ে দশটার সময় শ্রমিকরা ভবনের এক তলা ছাদের ঢালাইয়ের কাজ করার সময় হঠাৎ করে ভবণের ছাদ কর্মরত শ্রমিকদের উপর ধ্বসে পড়ে। এ সময় স্থানীয়দের উদ্ধারের পাশাপাশি ফায়ায় সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে আহতদের সাভারের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

সাভার ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ পরিদর্শক শেখ শাহজুর রহমান জানান, এ ঘটনায় শ্রমিক আহত হলেও কেউ নিহত কিংবা শ্রমিক নিখোঁজ হয়নি।

basic-bank

Be the first to comment on "সাভারে নির্মানাধীন ভবনের ছাদ ধ্বসে আহত ৮"

Leave a comment

Your email address will not be published.


*