নিউজ ডেস্ক : সারা দেশে অনির্দিষ্টকালের জন্য অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক দিয়েছে ঢাকা মহানগর অ্যাম্বুলেন্স মালিক সমবায় সমিতি লিমিটেড। শনিবার রাত ১২টা ১ মিনিট থেকে এ ধর্মঘট শুরু হবে।
ঢাকা মহানগর অ্যাম্বুলেন্স মালিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোমিন আলী বলেন, গত ১৫ অক্টোবর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্স চাপায় পাঁচজন নিহত হওয়ার ঘটনার পর থেকে এখন পর্যন্ত বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ট্রাফিক পুলিশ অ্যাম্বুলেন্সে রোগী বা লাশ থাকা অবস্থায়ও নানাভাবে হয়রানি করছে। অনেক সময় তারা টাকার বিনিময়ে সমঝোতা করে। এ জন্য আমরা গত ৮ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে সংবাদ সম্মেলন করি।
তিনি আরও বলেছেন, কিন্তু তাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে কোনো ধরনের সাড়া পাওয়া যায়নি। তাই পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রাত ১২টা ১ মিনিট থেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এর মধ্যে আমরা যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সাড়া না পাই তাহলে পরবর্তী কর্মসূচি গ্রহণ করা হবে।

Be the first to comment on "সারা দেশে চলছে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট"