নিউজ ডেস্ক :কবে বিয়ে করবেন বলিউডের মোস্ট ওয়ান্টেড এলিজিবল ব্যাচেলর? এই মুহূর্তে এটাই বোধহয় বলি-পাড়ার মোস্ট ট্রোলড প্রশ্ন। কিন্তু হলে কী হবে, কথায় বলে যাঁর বিয়ে তাঁর হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। তাই সালমান খানের বিয়ে নিয়ে পেজ-থ্রির পাতায় যত শিরোনামই প্রকাশিত হোক না কেন, মুখে কিন্তু কুলুপ এঁটেছেন খোদ ভাইজান। আর তাই যতই রটনা রটুক, আসল ঘটনা কবে ঘটবে তা নিয়ে অন্ধকারে গোটা বিনোদন মহল।
খোদ সেলিম খানও ছেলের বিয়ে নিয়ে পাকাপাকি ভাবে কিছু বলতে পারেননি।
সম্প্রতি ‘৭০ এমএম শো’ নামে নিজের রেডিও শো নিয়ে টুইট করেছিলেন ৮০ বছরের এই প্রবীণ চিত্রনাট্যকার। সেখানেও তাঁকে সলমনের বিয়ের ব্যাপারে প্রশ্ন করেন অনুরাগীরা। প্রশ্নবাণে কার্যত নাজেহাল হয়ে সেলিম লেখেন, “দয়া করে সালমানের বিয়ে ছাড়া অন্য বিষয়ে প্রশ্ন করুন। কারণ আমি কেন স্বয়ং বিধাতাও জানেন না সলমন কবে বিয়ে করবেন।”
সূত্র : আনন্দবাজার পত্রিকা

Be the first to comment on "সালমানের বিয়ে কবে ?"