শিরোনাম

সিরিয়ায় বিষাক্ত গ্যাস ব্যবহার করেছে রাশিয়া

নিউজ ডেস্ক : প্রতিদিনই ভয়ংকর রূপ ধারণ করছে সিরিয়া পরিস্থিতি। এবার যোগ হয়েছে বিষাক্ত গ্যাস ব্যবহারের মাধ্যমে। হেলিকপ্টার থেকে ইদলিব শহরে বেসামরিক জনগণের ওপর মঙ্গলবার সারা রাত এই গ্যাস নিক্ষেপ করে রাশিয়ার বিমান বাহিনী। রিয়াদ সালেহ নামে একজন স্থানীয় বাসিন্দা আলজাজিরাকে জানান, সারাকেব শহরের ১৮ জন নারী ও ১০ শিশুসহ ৩৩ জন বেসামরিক জনগণ এ গ্যাসে আক্রান্ত হয়।

আক্রান্তদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তিনি বলেন, মধ্যরাতের একটু আগে, হেলিকপ্টার থেকে ৫ ব্যারেল বিষাক্ত ক্লোরিন গ্যাসের সিলিন্ডার নিক্ষেপ করা হয়। আক্রান্তের ধরন দেখে আমরা ধারণা করছি এটা ক্লোরিন গ্যাস ছিল।

নিশ্বাস বন্ধ হওয়া, চোখ জ্বালাপোড়া ও লাল হয়ে যাওয়ার মত ঘটনা ঘটেছিল। সালেহ জানান, আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক। রাশিয়ার এমআই ৮ হেলিকপ্টার থেকে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হয়েছে।

 

basic-bank

Be the first to comment on "সিরিয়ায় বিষাক্ত গ্যাস ব্যবহার করেছে রাশিয়া"

Leave a comment

Your email address will not be published.


*