শিরোনাম

সোনালী ব্যাংক ইউকে শাখাকে জরিমানা

নিউজ ডেস্ক : বাংলাদেশের সোনালী ব্যাংক ইউকে শাখাকে মানি লন্ডারিং প্রতিরোধে ব্যর্থ হওয়ার অভিযোগে ৩৩ লাখ পাউন্ড জরিমানা করেছে যুক্তরাজ্যের ফাইন্যান্সিয়াল কন্ডাক্ট অথরিটি। ২৬ অক্টোবরের মধ্যে এই অর্থ পরিশোধ করতে বলা হয়েছে। জরিমানার বিষয়টি ব্রিটেন থেকে বাংলাদেশে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলবে বলে অভিমত বিশেষজ্ঞদের। এদিকে সোনালী ব্যাংকের যুক্তরাজ্য শাখার জরিমানার টাকা সরকার-ই বহন করবে বলে জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান।

জানা গেছে, মানি লন্ডারিং ঠেকাতে ২০১০ সালে সোনালী ব্যাংক ইউকে শাখাকে সতর্ক করে যুক্তরাজ্যের ফাইন্যান্সিয়াল কন্ডাক্ট অথরিটি। চার বছরেও এ ব্যবস্থার উন্নতি ঘটাতে ব্যর্থ হওয়ায় ৩৩ কোটি টাকা জরিমানা করে সংস্থাটি। সেই সঙ্গে আগামী ২৪ সপ্তাহের জন্য নতুন গ্রাহকদের কাছ থেকে আমানত গ্রহণের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ ঘটনার পর আমানত নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন ব্যাংকের গ্রাহকরা। পাশাপাশি উদ্বেগ প্রকাশ করেছেন ব্যবসায়ী নেতারা। ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স পরিচালক আবুল কালাম আজাদ বলেন, এই জরিমানার কারণে কমিউনিটি হতবাক। ব্যাংকের নানা অনিয়ম-দুর্নীতির কারণে কমিউনিটির আস্থা হারাতে বসেছে।

এক সময়ে ব্রিটেনে সোনালী ব্যাংকের ৬টি শাখা থাকলেও নানা অর্থচুরি, অনিয়ম, দুর্নীতি ও লোকসানের কারণে এখন রয়েছে মাত্র ৩টি। আগামী ৩১ ডিসেম্বর বন্ধ হয়ে যাচ্ছে আরো একটি শাখা। একের পর এক নতুন অনিয়ম ও কেলেঙ্কারির কারণে সোনালী ব্যাংকের উপর ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটির আস্থা এখন শূন্যের কোঠায়। সোনালী ব্যাংকের এই অনিয়মের খেসারত দিতে হবে ব্রিটেন থেকে বাংলাদেশে রেমিট্যান্স সেবা প্রদানকারী বাংলাদেশী মালিকানাধীন অন্যান্য ব্যাংকগুলোর এক্সচেঞ্জ হাউজগুলোকে।

basic-bank

Be the first to comment on "সোনালী ব্যাংক ইউকে শাখাকে জরিমানা"

Leave a comment

Your email address will not be published.


*