শিরোনাম

স্বাস্থ্যবান শিশুর জন্য জেনে রাখুন…

নিউজ ডেস্ক : শিশুর সুস্বাস্থ্যের জন্য পিতা-মাতার কিছু ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হলে পিতা-মাতার কিছু বিষয় জেনে রাখা উচিত।
১. গুরুত্ব দেওয়া
শিশুর স্বাস্থ্যের বিষয়টি পিতা-মাতার ওপর অনেকাংশে নির্ভর করে। আর এ বিষয়টি যারা গুরুত্ব দেন তাদের সন্তান স্বভাবতই স্বাস্থ্যবান হয়। অন্যদিকে যে পিতা-মাতা বিষয়টিকে গুরুত্ব দেন না তাদের সন্তানও স্বাস্থ্যবান হয় না।
২. নিজেদের স্বাস্থ্যকর অভ্যাস
পিতা-মাতার নিজেদের স্বাস্থ্য সবার আগে ভালো করতে হবে। নানা ধরনের স্বাস্থ্যকর অভ্যাগ গড়তে হবে। পিতা-মাতার এ অভ্যাসগুলো শিশু আয়ত্ব করবে।
৩. অন্যদের অবজ্ঞা নয়
অন্যদের স্বাস্থ্য যতই খারাপ হোক না কেন, তা নিয়ে শিশুর সামনে বিরূপ মন্তব্য করা উচিত নয়। এতে শিশুর মানসিকতায় নেতিবাচকতা তৈরি হয়। এক পর্যায়ে তা আরও ক্ষতিকর হয়ে উঠতে পারে।
৪. ক্যালরির হিসাব নয়
শিশুর মুখে তুলে দেওয়া প্রতিটি খাবারের ক্যালরি হিসাব করতে গেলে তা আর স্বাভাবিকভাবে খাওয়া যায় না। এ কারণে  ক্যালরির হিসাব বাদ দিয়ে ভালো ও স্বাস্থ্যকর খাওয়ার অভ্যাস গড়তে হবে।
৫. স্বাস্থ্যকর খাবারের ভাণ্ডার
অস্বাস্থ্যকর খাবারকে ঘৃণা করলেও আপনি যদি বাড়িতে সেগুলোই নিয়ে আসেন তাহলে কোনো কাজ হবে না। বাড়িতে রাখতে হবে স্বাস্থ্যকর খাবারের ভাণ্ডার। অস্বাস্থ্যকর খাবার থেকে দূরে থাকতে হবে।
৬. সঠিক শিক্ষা
শিশুরা খাবার বিষয়ে যে শিক্ষা পাবে, তা সারা জীবন মনে রাখবে। আর তাই ছোটবেলাতেই তাদের স্বাস্থ্যগত বিষয়ে শিক্ষা দিতে হবে। কোন কোন খাবার ভালো এবং কোনগুলো খারাপ এ বিষয়ে শিক্ষা দিতে হবে। কোনো বিষয় এড়িয়ে গেলে তার ফলাফল ভালো হবে না।
৭. দেহের পরিবর্তন সম্পর্কে সঠিক ধারণা
শিশুদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দেহের ওজন বৃদ্ধিসহ নানা ধরনের পরিবর্তন আসবে। আর তার সঙ্গে সঙ্গে পরিবর্তিত খাবার সম্পর্কে তাদের সঠিক ধারণা দিতে হবে।
৮. সচল থাকার শিক্ষা
সুস্থ শিশুর জন্য শারীরিকভাবে সচল থাকার প্রয়োজনীয়তা ছোটবেলা থেকেই শিক্ষা দিতে হবে। আর এ শিক্ষা যদি শিশু সঠিকভাবে আয়ত্ব করতে পারে তাহলে সে স্বাস্থ্যবান হয়ে উঠবে।
–বিজনেস ইনসাইডার অবলম্বনে ওমর শরীফ পল্লব

basic-bank

Be the first to comment on "স্বাস্থ্যবান শিশুর জন্য জেনে রাখুন…"

Leave a comment

Your email address will not be published.


*