শিরোনাম

হিগুয়েনের জোড়া গোলে জুভেন্টাসের বড় জয়

নিউজ ডেস্ক : গঞ্জালো হিগুয়েনের জোড়া গোলে বড় জয় পেয়েছে জুভেন্টাস। শনিবার ঘরের মাঠে সাসুলোকে ৩-১ গোলে বিধ্বস্ত করে ইতালিয়ান জায়ান্টরা।
ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হয়ে খেলতে থাকে জুভেন্টাস। এরই ধারাবাহিকতায় ম্যাচের ৪ মিনিটেই গোল করে দলকে লিড এনে দেন চলতি মৌসুমে ইতালির ফুটবলে ট্রান্সফার ফির রেকর্ড গড়ে নাপোলি থেকে জুভেন্টাসে যোগ দেওয়া হিগুয়েন। ছয় মিনিট পর অসাধারণ এক ভলিতে ব্যবধান দ্বিগুণ করেন আর্জেন্টাইন এই তারকা।
ম্যাচের ২৭ মিনিটে ব্যবধান ৩-০ করেন মিরালেম পিয়ানিচ। এর ছয় মিনিটের মাথায় অবশ্য একটি গোল শোধ দেয় সাসুলো। দ্বিতীয়ার্ধে কোনো দল আর গোলের দেখা না পেলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে জুভেন্টাস। এই জয়ে ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে তারা।

basic-bank

Be the first to comment on "হিগুয়েনের জোড়া গোলে জুভেন্টাসের বড় জয়"

Leave a comment

Your email address will not be published.


*