শিরোনাম

হৃতিকের সমর্থনে ফের মুখ খুললেন সুজান

নিউজ ডেস্ক : ব্যক্তিগত জীবন হোক বা কেরিয়ার কোনওটাই তেমন ভাল যাচ্ছে না হৃতিক রোশনের। গত দু’তিন বছরে টানা ব্যাড প্যাচ চলছে নায়কের। ২০১৩-তে দীর্ঘ সম্পর্কের ইতি হয়েছে সুজান খানের সঙ্গে। ২০১৪-তে ভেঙে গিয়েছে দাম্পত্য। আবার কেরিয়ারেও খরা। ‘মহেঞ্জদরো’র মতো বিগ বাজেটের ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। এত কিছুর পরেও কিন্তু হৃতিক পাশে পেয়েছেন তাঁর প্রাক্তন স্ত্রী সুজানকে।
সম্প্রতি মুম্বইয়ে একটি অনুষ্ঠানে হৃতিকের আসন্ন ছবি ‘কাবিল’-এর প্রসঙ্গে সুজানের কাছে জানতে চাওয়া হয়। সুজান বলেন, ‘‘আমি নিশ্চিত কাবিল খুব ভাল হবে।’’ বিচ্ছেদ হলেও এখনও তাঁরা একে অপরের বন্ধু। ছেলেদের সঙ্গে মাঝেমধ্যেই একসঙ্গে সময় কাটান এই প্রাক্তন দম্পতি। কখনও ডিনার তো কখনও আউটিং। ফলে যে কোনও সমস্যায় হৃতিক যে সুজানকে পাশে পাবেন এ কথা জানেন প্রায় বলিউডের সকলেই।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

basic-bank

Be the first to comment on "হৃতিকের সমর্থনে ফের মুখ খুললেন সুজান"

Leave a comment

Your email address will not be published.


*