শিরোনাম

১ ডিসেম্বর খালেদাকে আদালতে হাজিরের নির্দেশ

নিউজ ডেস্ক : রাষ্ট্রদ্রোহের অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আগামী ১ ডিসেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। এ ছাড়া একই দিন নাশকতার অভিযোগে রাজধানীর দারুস সালাম থানার দায়ের করা পাঁচটি মামলায়ও খালেদা জিয়াকে হাজিরা দিতে বলা হয়েছে। ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা আজ মঙ্গলবার এ আদেশ দেন। রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল মঙ্গলবার। তবে খালেদা জিয়ার আইনজীবীর সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ১ ডিসেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০১৫ সালের ২১ ডিসেম্বর বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেন, আজকে বলা হয় এত লাখ শহীদ হয়েছে, এটা নিয়েও অনেক বিতর্ক আছে। তিনি আরও বলেন, তিনি (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) বাংলাদেশের স্বাধীনতা চাননি। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে মুক্তিযুদ্ধ হতো না।

basic-bank

Be the first to comment on "১ ডিসেম্বর খালেদাকে আদালতে হাজিরের নির্দেশ"

Leave a comment

Your email address will not be published.


*