শিরোনাম

১৪শ নার্সের বিরুদ্ধে পুলিশের মামলা

নিউজ ডেস্ক: স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ধানমণ্ডির বাসার সামনে বুধবার সংঘর্ষের ঘটনায় প্রায় ১৪শ নার্সের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

ঘটনার রাতেই দায়ের করা এই মামলার বাদী হয়েছেন ধানমণ্ডি থানার  উপ-পরিদর্শক রায়হান আহমেদ।

এই মামলায় দুইজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে জানিয়ে ওসি নূরে আজম বলেন, মামলায় ১২শ থেকে ১৪শ জনকে আসামি করা হয়েছে।

“এদের মধ্যে গ্রেপ্তারকৃত দুইজন এবং নার্সদের নেতা রিনা আক্তার, ফারুক হোসাইন, রাজীব কুমার বিশ্বাস ও নাহিদা আক্তারের নাম হিসাবে উল্লেখ করা হয়েছে। বাকিরা অজ্ঞাতনামা।”

গ্রেপ্তার দুজনকে বৃহস্পতিবার আদালতে পাঠিয়ে দেওয়া হয়। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।

বুধবার বিকাল থেকে বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন (বিডিবিএনএ) এবং বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটির নেতা-কর্মীরা তাদের দাবি আদায়ে স্বাস্থ্যমন্ত্রী নাসিমের বাড়ির সামনে অবস্থান নেয়।

রাতে পুলিশ তাদের উঠাতে চাইলে সংঘর্ষ বাঁধে, তাতে অন্তত ৪০জন আহত হয়। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

পিএসসির মাধ্যমে না করে আগের মতো জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগের দাবিতে গত কয়েক মাস ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছিল বেকার নার্সরা।

এক পর্যায়ে তারা অনশন শুরু করলে গত ১ মে দাবি পূরণের আশ্বাস দিয়ে তাদের সেই কর্মসূচি ভাঙিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী নাসিম।

কিন্তু সেই দাবি পূরণ হচ্ছে না দেখে সম্প্রতি আবার আন্দোলন শুরু করে শিক্ষার্থী ও বেকার নার্সরা। গত সোমবার তারা সচিবালয়ে মিছিল নিয়ে এগোলে পুলিশ তাদের লাঠিপেটা করে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের সুযোগ চেয়ে বুধবার বিকালে স্বাস্থ্যমন্ত্রী নাসিমের বাড়ির সামনে অবস্থান নেয় আন্দোলনকারীরা।

basic-bank

Be the first to comment on "১৪শ নার্সের বিরুদ্ধে পুলিশের মামলা"

Leave a comment

Your email address will not be published.


*