শিরোনাম

১৯ বছর পর নেতিবাচক চরিত্রে কাজল

নিউজ ডেস্ক : অভিনেত্রী কাজল দীর্ঘ ১৯ বছর পর ফের তামিল ছবিতে কাজ করছেন। কিন্তু সেই সঙ্গে কাকতালীয় ব্যাপার হল ‘ভিআইপি টু’ নামের চলচ্চিত্রটির মাধ্যমে ১৯ বছর পর আবারও খলচরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে। এর আগে সর্বশেষ ১৯৯৭ সালে ‘গুপ্ত’ ছবিতে নেতিবাচক চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

কিছুদিন আগে টুইটারে কাজলের শেয়ার করা একাধিক ছবিতে ‘ভিআইপি টু’র নায়ক ধানুষ ও পরিচালক সৌন্দর্য রজনীকান্তকে দেখা গেছে তার সঙ্গে। তবে এতদিন পর তার খলনায়িকা হওয়ার খবর প্রকাশ পেয়ে গেল। যদিও ‘ভিআইপি টু’ ছবিতে কাজ করা নিয়ে প্রথমে দ্বিধা ছিলো কাজলের মধ্যে। অবশ্য ছবিটি নিয়ে ৪২ বছর বয়সী এই তারকা এখন বেশ উচ্ছ্বসিত।

 

basic-bank

Be the first to comment on "১৯ বছর পর নেতিবাচক চরিত্রে কাজল"

Leave a comment

Your email address will not be published.


*