নিউজ ডেস্ক : ২০১৬ সিনেপ্রেমীদের বেশ ভালই কেটেছে। বড় রিলিজ ছিল বেশ কয়েকটি, তবে বক্সঅফিসে হিট হয়েছে হাতেগোনা ৬টি সিনেমা— শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ‘প্রাক্তন’, প্রতিম ডি গুপ্তের ‘সাহেব বিবি গোলাম’, অরিন্দম শীলের ‘ঈগলের চোখ’, অঞ্জন দত্তের ‘ব্যোমকেশ ও চিড়িয়াখানা’, ও বিরসা দাশগুপ্তের ‘গ্যাংস্টার’। কিছু সিনেমা এমনও রয়েছে যা বক্সঅফিসে মুখ থুবড়ে পড়েছে। কমলেশ্বর মুখোপাধ্যায়ের ‘ক্ষত’, এবং স়ৃজিত মুখোপাধ্যায়ের ‘জুলফিকার’ লাইম লাইটে থাকার পরেও বক্সঅফিস রেজাল্ট অপ্রত্যাশিত। ডিসেম্বরেই শেষ দু’টি রিলিজ। সন্দীপ রায়ের ‘ডবল ফেলুদা’ এবং অরিন্দম শীলের ‘ব্যোমকেশ পর্ব’। এই দুই মুক্তিতেই যবনিকা টানবে এ বছরের টলি-ইন্ডাস্ট্রি।
আবার এক নতুন বছরে জৌলুসে মেতে উঠবে আপামর বাঙালি। যুক্তি, তক্কো, গপ্পো থেকে কট্টর রাজনীতিতেও সেরার সেরা বাঙালি। সিনেমাতেও বা বাদ যায় বা কেন? ২০১৭তে বেশ কয়েকটি ‘বিগ বাজেট’ সিনেমার রিলি়জ। আর তার দিকেই তাকিয়ে সব ‘সিনে লাভার্স’। কোন কোন সিনেমা মু্ক্তি পেতে চলেছে আগামী বছর। দেখে নিন এই গ্যালারিতে।
বিসর্জন
কৌশিক গঙ্গোপাধ্যায়ের সিনেমা। ভারত-বাংলাদেশ সীমান্তের পটভূমিতে সিনেমার প্লট। মূল চরিত্রে রয়েছেন আবির চট্টোপাধ্যায় ও জয়া এহসান।
২০১৬-তে কৌশিকবাবুর ‘বাস্তুশাপ’ সিনে বাজারে খুব ভাল ফল করেনি।
তবে আবির-জয়ার এই নতুন জুটির দিকে কিন্তু বেশ নজর রয়েছে দর্শকের।
দেবী
কেমন হত যদি ‘দেবদাস’ পুরুষ হতেন? হ্যাঁ এই ভাবনাতেই তৈরি হয়েছে গোটা সিনেমা। পরিচালক ঋক বসু। ‘বোঝে না সে বোঝে না’, ‘মিশর রহস্য’র মতো সিনেমায় কাজ করেছেন ঋক।
দেবী’র ট্রেলার মুক্তিতেই দর্শকের উন্মাদনার পারদ বেড়ে গেছে। দেবী’র ভূমিকায় অভিনয় করছেন পাওলি দাম।
পাওলির এ হেন নতুন লুক কিন্তু আগে কোনও সিনেমাতেই দেখা যায়নি।
ধূমকেতু
রিয়েল লাইফে তাঁরা একে অপরের প্রাক্তন। তবে ‘রিল’ লাইফে তারা প্রেমিক। দেব-শুভশ্রী জুটি একসঙ্গে পর্দায় আসতে চলেছে তাও আট বছর পর।
পরিচালনায় কৌশিক গঙ্গোপাধ্যায়। আবার প্রযোজনায় স্বয়ং দেব নিজেই।
‘ধূমকেতু’ নিয়ে দেব-শুভশ্রীর ফ্যানেরা যে বিশেষ আগ্রহী তা আর বলার দরকার পড়ে না।
পোস্ত
‘প্রাক্তন’ যাকে বলে সুপার-ডুপার হিট। শিবপ্রসাদ-নন্দিতা জুটির সিনেমা মানেই এক সরল সিনেমা যাকে বলে। কাস্টিংও সেই রকমই থাকে।
অভিনয়ে সৌমিত্র চট্টোপাধ্যায়, লিলি চক্রবর্তী, যিশু সেনগুপ্ত, মিমি চক্রবর্তী, পরাণ বন্দ্যোপাধ্যায়, সোহিনী সেনগুপ্ত প্রমুখ।
‘বেলাশেষে’ এবং ‘প্রাক্তন’ দুইই লেটার মার্কস পেয়েছে। পোস্ত’ রান্না কে
চ্যাম্প
এক্কেবারে ‘ঢিশুম-ঢাশুম’ সিনেমা। এখানেও সেই দেব। আর পরিচালনায় তার প্রিয় বন্ধু রাজ চক্রবর্তী।
রুক্মিনী মৈত্রী এ সিনেমায় তাঁর নায়িকার চরিত্রে রয়েছেন। এক বক্সারের চরিত্রে দেখা যাবে ‘খোকাবাবু’কে।
মেঘনাদ বধ রহস্য
ভূতের ভবিষ্যত সিনেমাটির পর তাঁর ভবিষ্যত্ও হতে পারত আরও উজ্জ্বল। কিন্তু ঠিক তার পরের সিনেমা ‘আশ্চর্য প্রদীপ’-এর পর তাঁর প্রতি দর্শকদের আশা প্রায় নিভু নিভু।
তাই মেঘনাদ বধ রহস্য’ নিয়ে নেমে পড়েছেন পরিচালক অনীক দত্ত।
অভিনয়ে রয়েছেন আবীর চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, গার্গী রায়চৌধুরী, এবং বিক্রম চট্টোপাধ্যায়।
আসছে বছরের বক্সঅফিস মেঘনাদ বধ রহস্য’র সমাধানে দর্শক কিন্তু মুখিয়ে রয়েছে।
‘দ্য বংস এগেইন’।
১০ বছর পর আবার তিনি ‘বং’দের নিয়ে ফিরে আসছেন। পরিচালক অঞ্জন দত্ত। অভিনয় করছেন ধৃতিমান চট্টোপাধ্যয়, যীশু সেনগুপ্ত, গৌরব চক্রবর্তী ও পার্নো মিত্র।
‘বং কানেকশন’র রেজাল্ট বেশ ভাল ছিল। ২০১৬র ‘ব্যোমকেশ ও চিড়িয়াখানা’ সুপারহিট লিস্টের ওপর দিকেই।
অঞ্জনবাবুর নি়জ পরিচালনায় ‘ব্যোমকেশ’ ছাড়া, সব সিনেমাই মুখ থুবড়ে পড়েছে।
যাই হোক ‘দ্য বংস এগেইন’ আবার পছন্দ হবে কিনা তা মুক্তির পরই জানা যাবে।
প্রসেনজিত্-যশ এবং নুসরত অভিনীত বিরসা দাশগুপ্তর পরবর্তী ছবি।
শুটিং এখনও চলছে। সিনেমার নাম এখনও ঠিক হয়নি। তবে বিরসা দাশগুপ্ত এবং যশ দাশগুপ্ত ‘গ্যাংস্টার’-এর পর বড় পর্দায় আবার এক সঙ্গে।
রয়েছেন নুসরত জাহান। এবং ছোট পর্দায় একসঙ্গে প্রসেনজিতের সঙ্গে কা়জ করার পর এই প্রথম বার একসঙ্গে কা়জ করছেন।
গল্পের প্লট এক পুলিশ অফিসার আর এর ধুরন্ধর অপরাধীকে নিয়ে। প্রসেনজিত্ এখানে এক জন বি়জ্ঞানী।
তবে তিনিই সেই ধুরন্ধর অপরাধী কিনা তা জানা যায়নি।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

Be the first to comment on "২০১৭-য় টলিউডে মুক্তির অপেক্ষায় এই ছবিগুলো"