শিরোনাম

৬৯ যাত্রী নিয়ে মিসরের বিমান নিখোঁজ

An EgyptAir Airbus A-320 sits on the tarmac of Larnaca airport after it was hijacked and diverted to Cyprus on March 29, 2016. A hijacker seized an Egyptian airliner and forced it to land in Cyprus, but nearly all of the passengers were quickly released and officials said the incident was not linked to terrorism. / AFP / BEHROUZ MEHRI

নিউজ ডেস্ক: প্যারিস থেকে কায়রো যাওয়ার পথে মিসরের একটি বিমান নিখোঁজ হয়েছে। ৬৯ জন যাত্রীবাহী বিমানটি হঠাৎ করেই রাডার থেকে অদৃশ্য হয়ে যায়।

‘ইজিপ্ট এয়ার’-এর অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

বিমান সংস্থাটির টুইটার অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছে, প্যারিস থেকে কায়রোর উদ্দেশে ছেড়ে যাওয়া এমএস-৮০৪ ফ্লাইটটি রাডার থেকে অদৃশ্য হয়ে গেছে। এ বিষয়ে যেকোনো তথ্য পাওয়ামাত্র তা ইজিপ্ট এয়ারের মিডিয়া সেন্টারের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

ইউএসএ টুডে জানিয়েছে, বিমানটিতে ৫৯ যাত্রী ও ১০ জন ক্রু ছিলেন। ইজিপ্ট এয়ার বলছে, মিসরের আকাশসীমায় পৌঁছানোর আগেই অদৃশ্য হয়ে যায় বিমানটি। প্যারিসের শাল দি গুল বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়ার পর মিসরের আকাশসীমার ৮০ মাইল আগেই বিমানটি হঠাৎ রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। এর পর থেকে এখনো বিমানটির কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

মিসরের পক্ষ থেকে বলা হয়েছে, এরই মধ্যে ভূমধ্যসাগর অঞ্চলে বিমানটি খুঁজতে অভিযান শুরু হয়েছে।

basic-bank

Be the first to comment on "৬৯ যাত্রী নিয়ে মিসরের বিমান নিখোঁজ"

Leave a comment

Your email address will not be published.


*