শিরোনাম

অটিস্টিক শিশুরা দেশের সম্পদ : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অটিস্টিকদের জীবন মানোন্নয়নে রাষ্ট্রের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, অটিস্টিক শিশুরা দেশের সম্পদ। করুণা নয়, তাদের অধিকার প্রতিষ্ঠা করার মনোভাব নিয়ে কাজ করতে হবে। মানবিক দৃষ্টিভঙ্গিতে তাদের লালন পালন নিশ্চিত করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশে ইতোমধ্যে কয়েকটি মন্ত্রণালয় সমন্বিতভাবে  অটিস্টিকদের জীবন মানোন্নয়নে বহুমুখী কর্মকা- বাস্তবায়ন করছে।

বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন উপলক্ষে মঙ্গলবার বঙ্গবন্ধু  শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউট অব পেডিয়াট্রিক নিরোডিজঅর্ডার এন্ড অটিজম(ইপনা) আয়োজিত ‘ অটিজম : বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এ আহ্বান জানান।

অটিস্টিকদের জীবন মানোন্নয়নে সরকারি ভুমিকার খন্ডচিত্র তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভিন্ন মানববৈচিত্র্যের এ জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে গত ৭ বছর ধরে  সরকার ব্যাপক কর্মসূচী বাস্তবায়ন করছে। গ্লোবাল অটিজম পাবলিক হেলথ ইনিশিয়েটিভ ইন বাংলাদেশের জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান সায়মা হোসেন ২০১২ সালে জাতিসংঘে অটিস্টিক শিশু ও তার পরিবারের সহায়তায় বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়ে অটিজম আক্রান্ত শিশু ও তার পরিবারের জন্য আর্থ-সামাজিক সহায়তা শীর্ষক প্রস্তাব উত্থাপন করেন। যা সাধারণ পরিষদে গৃহিত হয়। দেশে প্রতিবন্ধীূদের শিক্ষা উপবৃত্তি প্রদান, বুদ্ধি প্রতিবন্ধী স্কুল স্থাপন, ঢাকাডর মিরপুরে জাতীয় বিশেষ শিক্ষাকেন্দ্র স্থাপন, সরকারি চাকুরিতে কোটা সংরক্ষণ, ৬৪ জেলায় ৬৮টি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং অটিজম রিসোর্স সেন্টার স্থাপন করা হয়েছে। দেশব্যাপী প্রতিবন্ধিতা সনাক্তরণ জরিপের কাজ প্রায় শেষ পর্যায়ে আছে। স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া, সাংস্কৃতিকসহ সকলক্ষেত্রে প্রতিবন্ধীর সমধিকার নিশ্চিত করতে প্রতিশ্রুতি দিয়েছে সরকার । পাশাপাশি দেশি-বিদেশি সংস্থা, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, সুশীল সমাজ ও বিত্তবানদের প্রতিবন্ধী ও অটিস্টিক জনগোষ্ঠীর কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা: কামরুল হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত গোলটেবিলে বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাসিমা বেগম। আলোচক হিসেবে অংশ নেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা: দীন মো: নূরুল হক, বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের মহাসচিব অধ্যাপক ডা: ইকবাল আর্সলান, প্রো-ভাইস-চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ডা. মোঃ রুহুল আমিন মিয়া, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ প্রমুখ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইপনা’র প্রকল্প পরিচালক অধ্যাপক ডা: শাহীন আখতার।

basic-bank

Be the first to comment on "অটিস্টিক শিশুরা দেশের সম্পদ : স্বাস্থ্যমন্ত্রী"

Leave a comment

Your email address will not be published.


*