শিরোনাম

অতিথি চরিত্রে ফেরদৌস আরা

নিজস্ব প্রতিবেদক : শিশুতোষ চলচ্চিত্রে অতিথি চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী ফেরদৌস আরা। ‘বাস্তবতা’ নামের এ চলচ্চিত্রটি পরিচালনা করছেন এম এ খালেক। শিল্পী ফেরদৌস আরা বলেন, চলচ্চিত্রটিতে আমার নিজের তৈরি একটি গানই পরিবেশন করব। গানটি পরিবেশনের সময় বাচ্চারা সেখানে থাকবে। এতটুকুই আমার উপস্থিতি চলচ্চিত্রটিতে। পরিচালক বলেন, পর্দায় ফেরদৌস আরাকে সুরে সুরে বিশেষ শিশুদের বঞ্চনার কথা তুলে ধরতে দেখা যাবে। তার মতে, মানবিক কারণেই কাজটি করতে আগ্রহী হয়েছেন তিনি। এরই মধ্যে গানের রেকর্ডিং শেষ হয়েছে। এতে ফেরদৌস আরার সঙ্গে আরও কণ্ঠ দিয়েছেন সঙ্গীতবিষয়ক শিক্ষা প্রতিষ্ঠান সুরসপ্তকের খুদে শিল্পীরা। এ মাসের শেষের দিকে ‘বাস্তবতা’ চলচ্চিত্রটির শুটিংয়ে অংশ নেবেন নজরুলসঙ্গীত শিল্পী ফেরদৌস আরা। চলচ্চিত্রের গানে ফেরদৌস আরা নতুন নন। ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী চলচ্চিত্র গৌতম ঘোষের ‘শঙ্খচিল’ চলচ্চিত্রে তিনি সর্বশেষ প্লেব্যাক করেছেন। এর আগে কয়েকটি ছবিতে প্রখ্যাত সুরকারদের গান গেয়েছেন ফেরদৌস আরা।

basic-bank

Be the first to comment on "অতিথি চরিত্রে ফেরদৌস আরা"

Leave a comment

Your email address will not be published.


*