নিউজ ডেস্ক : টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সদর উপজেলার গালা ইউনিয়নের রসুলপুরে শুক্রবার সকালে ট্রাক ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও তিনজন আহত হয়েছে। নিহতরা হলো- সিএনজি অটোরিক্সা চালক কালিহাতী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা আক্তার হোসেনের ছেলে সাদিকুল (৩০), লালমনিরহাট জেলার হাতীবান্দা উপজেলার নিকশেখ সিন্ধু গ্রামের শাহাব উদ্দিনের ছেলে শহর আলী (২৫), একই এলাকার কলিম উদ্দিনের ছেলে জহর আলী (৩৫)।
এ ঘটনায় আহতরা হলো- হাতীবান্দা উপজেলার গন্ডিমারে এলাকার মৃত হায়াত আলীর ছেলে আয়নাল (৬০), নিকশেখ সিন্ধু গ্রামের ইদ্রিস আলীর ছেলে ইয়াকুব (৩৮), একই এলাকার সঞ্জা (২৫)। এদের মধ্যে গুরুতর আহত আয়নাল ও সঞ্জা টাঙ্গাইল মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং আশঙ্কাজনক অবস্থায় ইয়াকুব আলীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।
কালিহাতী এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট জাহাঙ্গীর হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী একটি মালবাহী ট্রাক শুক্রবার সকাল সোয়া ৬টার দিকে টাঙ্গাইলের রসুলপুরে উৎসব ফিলিং স্টেশনের কাছে এসে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা টাঙ্গাইলগামী সিএনজি চালিত অটোরিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হয়।

Be the first to comment on "টাঙ্গাইলে ট্রাক-অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ৩ নিহত"