শিরোনাম

অধ্যক্ষ সম্মেলন আজ

নিউজ ডেস্ক: দেশে প্রথমবারের মতো সরকারি কলেজ অধ্যক্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আজ (শনিবার)। শনিবার সকাল ১০টায়  রাজধানীর কাকরাইলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ সম্মেলনের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

এসময় শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুনসহ সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন। কলেজ শিক্ষার মানোন্নয়নে করণীয়, আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে একটি কর্মশালারও আয়োজন করা হবে।

basic-bank

Be the first to comment on "অধ্যক্ষ সম্মেলন আজ"

Leave a comment

Your email address will not be published.


*