শিরোনাম

অবিশ্বাস্য সব ফিচারের এক সুপার স্মার্টফোন

নিউজ ডেস্ক : নির্মাতা প্রতিষ্ঠান টুরিং রোবটিক ইন্ডাস্ট্রিজ নিয়ে আসছে অবিশ্বাস্য সব ফিচারের এক স্মার্টফোন। ‘টুরিং ফোন কেডেনজা’ স্মার্টফোনটির ফিচার শুনে পুরো বিশ্বই হতবাক। অনেকে আবার এটিকে সুপার স্মার্টফোন হিসেবে অভিহিত করছেন।

অ্যান্ড্রয়েড পুলিশের প্রতিবেদন অনুসারে দেখে নেয়া যাক স্মার্টফোনটির অতুলনীয় ফিচারগুলো-
# টুরিং ফোন কেডেনজা স্মার্টফোনটিতে র‌্যাম রয়েছে ১২ জিবি।
# স্টোরেজ ১ টিবি।
# ২০ মেগাপিক্সল ফ্রন্ট ক্যামেরা, ৬০ মেগাপিক্সল রিয়ার ক্যামেরা এবং সঙ্গে তিনটি লেন্স।
# কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩০ প্রসেসর ২টি।
# ন্যানো সিম স্লট ৪টি।
# কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সোর্ডফিশ অপারেটিং সিস্টেম।
# ৫.৮ ইঞ্চি ডিসপ্লে (২৫৬০ বাই ১৪৪০ পিক্সেল রেজ্যুলেশন)।
# ‘ভয়েস অন’ প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীর গলার স্বর শুনে ফোন অন-অফ হবে।
# অসাধারণ সাউন্ডের জন্য মার্শাল ইক্যুয়ালাইজর।
# তিনটি পাওয়ার সোর্স- ২৪০০ এমএএইচ গ্রাফেন ব্যাটারি, ১৬০০ এমএএইচ লিথিয়াম আয়ন ব্যাটারি ও হাইড্রোজেন ফুয়েল সেল।

তবে অবিশ্বাস্য এসব সুবিধার স্মার্টফোনটি হাতে পেতে অপেক্ষা করতে হবে আরো কয়েক মাস।

টুরিং রোবটিক ইন্ডাস্ট্রিজের সিইও স্টিভ চ্যাও জানিয়েছেন, টুরিং ফোন কেডেনজা স্মার্টফোনটি বাজারে আসবে ২০১৭ সালে।

basic-bank

Be the first to comment on "অবিশ্বাস্য সব ফিচারের এক সুপার স্মার্টফোন"

Leave a comment

Your email address will not be published.


*