শিরোনাম

অভিষিক্ত হলেন তাসকিন-শুভাশিস

নিউজ ডেস্ক : টেস্ট খেলার স্বপ্ন পূরণ হলো আরও দুই তরুণের। এর মধ্যে তাসকিন আহমদে ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে বেশ প্রভাবশালী বোলার হিসেবে নিজেকে প্রমাণ করেছেন।

আর শুভাশিস রায়ের ক্যারিয়ারের সবে শুরু। ওয়েলিংটন টেস্টের প্রথম দিনে মাঠে নামার আগে টেস্ট ক্যাপ উঠল এই দুজনের মাথায়।
একদিন আগে থেকেই অবশ্য বেশ ফুরফুরে মেজাজে ছিলেন তাসকিন। হাসিভরা মুখটিতে রাজ্যের সব হাসি লেগেই ছিল। কারণ মোটামুটি পরিষ্কার হয়ে গিয়েছিল তার টেস্ট অভিষেক হচ্ছে। অন্যদিকে তাসকিনের মতো চোখে-মুখে আনন্দের দ্যুতি না ছড়ালেও শুভাশিস রায়ও অপেক্ষায় ছিলেন, কখন টেস্ট ক্যাপ মাথায় পরবেন।

অবশেষে সেই সময়টি আসল। তাসকিন এতটাই ভাগ্যবান যে তাকে টেস্ট ক্যাপ পরিয়ে দিলেন ক্যারিবীয় পেস কিংবদন্তি, বাংলাদেশের বর্তমান বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। এরপর অধিনায়ক মুশফিকুর রহিম টেস্ট ক্যাপ পরিয়ে দেন শুভাশিস রায়কে। দুজনের বোলিং দেখতে আরও অপেক্ষা করতে হবে। কারণ টসে হেরে বাংলাদেশ প্রথম ইনিংসে ব্যাট করছে।

basic-bank

Be the first to comment on "অভিষিক্ত হলেন তাসকিন-শুভাশিস"

Leave a comment

Your email address will not be published.


*