শিরোনাম

অমিত হত‌্যা মামলায় দুজনের মৃত‌্যুদণ্ড

নিউজ ডেস্ক : ঢাকার পল্লবীতে চার বছর আগে ইস্টার্ন ইউনিভার্সিটির ছাত্র অমিত সাহাকে হত‌্যার দায়ে তার দুই বন্ধুকে মৃত‌্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব‌্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন আজ বৃহস্পতিবার আসামিদের উপস্থিতিতে এ মামলার রায় ঘোষণা করেন।

তিন আসামির মধ‌্যে আশফাক আহমেদ শিহাব ও আল আমিন ইসলাম পিন্টুর সর্বোচ্চ সাজার আদেশ হয়েছে। আর রুহুল আমিন রুবেলের হয়েছে যাবজ্জীন কারাদণ্ড।
২০১২ সালের ২১ নভেম্বর পল্লবীর এক বাসায় খুন হন ২০ বছর বয়সী অমিত। ইস্টার্ন বিশ্ববিদ‌্যালয়ের ব‌্যবসায় প্রশাসনের ছাত্র ছিলেন তিনি। হত্যাকারীরা তার লাশ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখে বাসা থেকে ল্যাপটপ, ট্যাব, সোনার গয়নাসহ প্রায় ৯ লাখ টাকার মালামাল নিয়ে যায়।

basic-bank

Be the first to comment on "অমিত হত‌্যা মামলায় দুজনের মৃত‌্যুদণ্ড"

Leave a comment

Your email address will not be published.


*