শিরোনাম

অসহায় শিল্পীদের জন্য গরু কোরবানি পরীমনির

নিউজ ডেস্ক : অসহায় ও সুযোগসুবিধা বঞ্চিত চলচ্চিত্র শিল্পীদের (একস্ট্রা আর্টিস্ট) নামে গরু কোরবানি দিলেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার ঈদুল আজহার দিন সকালে এফডিসিতে একটি গরু কোরবানির মাধ্যমে এসব শিল্পীদের পাশের দাঁড়িয়ে তাদের মাঝে মাংস বণ্টন করে ঈদের আনন্দ ভাগাভাগি করেন পরী।
এ প্রসঙ্গে পরীমনি বলেন, প্রতি বছরই কোরবানির ঈদ নানুবাড়িতে (পিরোজপুর) পালন করি। সেখানে যারা আমাকে বুকেপিঠে করে মানুষ করেছে, তারা আমার জন্য প্রতিবছর অপেক্ষা করেন। কিন্তু এখন ফিল্ম ইন্ডাস্ট্রি’র সময় ভালো যাচ্ছে না। আমি জানি, অনেক শিল্পী-কলাকুশলীদের কোরবানি দেয়ার মতো সামর্থ্য নেই। তাই সিদ্ধান্ত নিয়েছিলাম, এবারের কোরবানির ঈদটা আমি এফডিসিতে করবো। যারা কোরবানি দিতে পারেননি, তাদের জন্যই এই কোরবানি।
পরীমনি মনে করেন, এবারের ঈদটা তার অন্যবারের চেয়ে আলাদা কেটেছে এবং ঈদ উদযাপন সার্থক হয়েছে। কারণ, চলচ্চিত্রের এতগুলো মানুষের কাছে কোরবানির মাংস তুলে দিতে পেরেছেন।

basic-bank

Be the first to comment on "অসহায় শিল্পীদের জন্য গরু কোরবানি পরীমনির"

Leave a comment

Your email address will not be published.


*