শিরোনাম

আন্তর্জাতিক রেমিটেন্স সেবা চালু করল বিকাশ

নিজস্ব প্রতিবেদক : ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে সারা পৃথিবীর বাংলাদেশি প্রবাসীরা বাংলাদেশের বিকাশ নাম্বারে সরাসরি টাকা পাঠাতে পারবেন। আর এতে নিরাপত্তা সংশ্লিষ্ট সহযোগিতা করবে মাস্টারকার্ড। মোবাইলে টাকা লেনদেনের বাংলাদেশি প্রতিষ্ঠান বিকাশ রবিবার আন্তর্জাতিকভাবে রেমিটেন্স পাঠানোর এই সেবা চালু করেছে। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করব পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

এ সময় বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল এস. কাদির, ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর.এফ. হুসাইন, মাস্টার্কার্ডের গ্রুপ নির্বাহী ন্যাথিউ ড্রাইভার, মাস্টার্কার্ডের দক্ষিণ এশিয়ার নির্বাহী পরিচালক বিকাশ বার্মন, মাস্টারকার্ডের বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মাদ কামাল, ওয়েস্টার্ন ইউনিয়নের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জিয়ান ক্লাউড ফারাহসহ আরও অনেকেই উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে জানানো হয়, ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে সারা পৃথিবীর বাংলাদেশি প্রবাসীরা বাংলাদেশের বিকাশ নাম্বারে সরাসরি টাকা পাঠাতে পারবেন।

basic-bank

Be the first to comment on "আন্তর্জাতিক রেমিটেন্স সেবা চালু করল বিকাশ"

Leave a comment

Your email address will not be published.


*