শিরোনাম

আন্দোলনরত নার্সরা এবার হাইকোর্টে

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) সচিবালয় কর্তৃক প্রকাশিত নার্স নিয়োগ বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে ব্যাচ, মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগের সিদ্ধান্ত বহাল রাখার নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে হাইকোর্টে। আগামী ২৫ এপ্রিল হাইকোর্টের বিচারপতি সালমা মাসুদ চৌধরী ও বিচারতি মো. সেলিম এর সমন্বয়ে গঠিত অবকাশকালীন বেঞ্চে রিট আবেদনের ওপর শুনানি হতে পারে।উল্লেখ্য, সোমবার বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটির পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তাদের আইনজীবী রিট করেন। তবে আবেদনের পক্ষে আইনজীবীকে তা প্রকাশ করতে চাননি রিটকারীরা। এমন কি রিটকারীদের পক্ষে শুনানিতে আইনজীবীকে তাও জানাচ্ছে না।

গত ২৮ মার্চ বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন সচিবালয় কর্তৃক প্রকাশিত নার্স নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করে পূর্বের ন্যায় ব্যাচ, মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগের দাবিতে আন্দোলন করে আসছেন নার্সরা। তারা টানা অবস্থান ধর্মঘট পালন করে আসছেন। পূর্বের ১০ হাজার ও বর্তমান ৩ হাজার ৭২৮টি শূন্য পদের মোট ১৩ হাজার পদের মধ্যে ৮৯ শতাংশ ডিপ্লোমা ও ১১ শতাংশ পদে বেসিক বিএসসি-ইন নাসিং ডিগ্রিধারী রেজিস্ট্রার্ড নার্সদের মধ্যে থেকে নিয়োগের দাবি জানান আন্দোলনরত নার্সরা।
কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি রিনা আক্তার, মহাসচিব ফারুক হোসাইন, বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটির সভাপতি রাজীব কুমার বিশ্বাস ও সাধারণ সম্পাদক নাহিদা আক্তার।

basic-bank

Be the first to comment on "আন্দোলনরত নার্সরা এবার হাইকোর্টে"

Leave a comment

Your email address will not be published.


*