নিউজ ডেস্ক : বেশ কয়েক বছর আগে একটি নাটকে জুটি বেঁধেছিলেন চিত্রনায়ক রিয়াজ এবং মডেল ও অভিনেত্রী মৌ। তারপর আর এই জুটিকে একসঙ্গে দেখা যায়নি। তবে নতুন খবর হলো আগামী ঈদুল ফিতরের জন্য নির্মিত একটি টেলিফিল্মে একসঙ্গে কাজ করেছেন রিয়াজ-মৌ।
ফলে দীর্ঘদিন পর আবারো একটি টেলিফিল্মে একসঙ্গে অভিনয় করলেন জনপ্রিয় অভিনেতা রিয়াজ আহমেদ এবং মডেল অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। টেলিফিল্মটির নাম `এবং অতঃপর`। এমদাদ হকের গল্পে এবং মনসুরুর রহমান চঞ্চলের চিত্রনাট্যে টেলিফিল্মটি পরিচালনা করছেন নুজহাত আলভী আহমেদ।
সম্প্রতি রাজধানীর বিভিন্ন লোকেশনে শেষ হয়েছেন `এবং অতঃপর` টেলিফিল্মটির দৃশ্যধারণের কাজ। নাটকের গল্পে দেখা যাবে শহুরে এক দম্পতির প্রেম-ভালোবাসা এবং সাংসারিক টানাপড়েনের নানা দিক। নির্মাতা সূত্রে জানা গেছে, বর্তমানে টেলিফিল্মটি রয়েছে সম্পাদনার টেবিলে। আগামী ঈদে এটি একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত হবে।

Be the first to comment on "আবারো একত্রে রিয়াজ-মৌ"