শিরোনাম

‘আব্বু’ বলে ডেকেছেন খাদিজা

নিউজ ডেস্ক : সিলেটে ছাত্রলীগ নেতার চাপাতির কোপে গুরুতর আহত খাদিজা বেগম কথা বলতে পারছেন। মঙ্গলবার তার বাবাকে ‘আব্বু’ বলে ডেকেছেন তিনি। এছাড়া তিনি বাবা-মাকে চিনতে পেরেছেন।

এ ব্যাপারে খাদিজার বাবা মাশুক মিয়া সাংবাদিকদের বলেন, ‘খাদিজা খুব আস্তে কথা বলেছে। আমি নিজে শুনেছি। আমার মনে হল ও আমাকে, ওর মাকে এবং আমাদের আত্মীয়স্বজনকেও চিনতে পারছে।’ মাশুক মিয়া আরও বলেন, ‘চিকিৎসকরা জানিয়েছেন, দু’চার দিনের মধ্যেই ওকে কেবিনে দিয়ে দেবেন।’

জানা গেছে, খাদিজা এখন হাসপাতালের হাই ডিপেনডেন্সি ইউনিটে আছেন। তার শরীর থেকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের যন্ত্রপাতি ও খাওয়ানোর জন্য যন্ত্রপাতি খুলে নেয়া হয়েছে। শারীরিক অবস্থার আরও উন্নতি হওয়ায় হাই ডিপেনডেন্সি ইউনিট থেকে খাদিজাকে কেবিনে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা।

basic-bank

Be the first to comment on "‘আব্বু’ বলে ডেকেছেন খাদিজা"

Leave a comment

Your email address will not be published.


*