নিউজ ডেস্ক : শৃঙ্খলাবিরোধী ও সংগঠনের স্বার্থ পরিপন্থী কর্মকাণ্ডে অংশগ্রহণ করার অভিযোগে বাংলাদেশ আওয়ামী থেকে তিনজনকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করেছে দলটির লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ।
বহিস্কৃতরা হলেন- সিলেট জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী জগলু, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুক্তাদির আহমদ ও কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলা আওয়ামী লীগের প্রাথমিক সদস্য মোহাম্মদ সোহেল।
আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক বার্তায় রবিবার (১২ মার্চ) এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, উক্ত তিনজনই সম্প্রতি অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে সংগঠনের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে প্রার্থী ছিলেন। এই কারণে বাংলাদেশ আওয়ামী লীগ-এর গঠনতন্ত্রের ৪৬(ক) অনুচ্ছেদ অনুযায়ী কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের উপর অর্পিত ক্ষমতা অনুসারে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং এই সংক্রান্ত চিঠি আজ ডাকযোগে অভিযুক্তদের নিকট প্রেরণ করা হয়েছে।
এছাড়াও সংগঠন থেকে কেন চূড়ান্তভাবে বহিষ্কার করা হবে না এ বিষয়ে লিখিত জবাব আগামী ১৫ (পনের) কার্যদিবসের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে প্রেরণ করার নির্দেশ প্রদান করা হয়েছে।

Be the first to comment on "আ’লীগের তিন নেতা সাময়িক বহিষ্কার"