শিরোনাম

আশকোনায় জঙ্গিবিরোধী অভিযান চলছে : শিশু ও ২ নারী উদ্ধার

নিউজ ডেস্ক : রাজধানীর উত্তর প্রান্তের পূর্ব আশকোনায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালাচ্ছে পুলিশ। এ অভিযানে এখন পর্যন্ত এক শিশু ও দুই নারীসহ মোট চার জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তবে উদ্ধারকৃতদের একজন জঙ্গিনেতা মেজর জাহিদের স্ত্রী জেবুন্নেসা ও অন্যজন আরেক জঙ্গি মুসার স্ত্রী তৃষ্ণা বলে জানা গেছে। আর শিশুটির বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
সেখানে নব‌্য জেএমবির কয়্জেন সদস‌্য রয়েছে বলে ধারণা করছেন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

হাজি ক্যাম্পের কাছে তিনতলা ওই বাড়িটি শনিবার ভোররাতে ঘিরে ফেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

মনিরুল ইসলাম ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, “বাড়িটির ভেতরে নিচতলায় অন্তত ছয়জন নব্য জেএমবির সদস্য রয়েছে বলে আমাদের কাছে তথ‌্য রয়েছে। ”

অতিরিক্ত উপকমিশনার মো. ছানোয়ার হোসেন বলেন, “ভেতরে যারা আছে আমরা তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেন আত্মসমর্পণ করে সেই চেষ্টা চালাচ্ছি। ”

ভবনের ওপরের দুটি ফ্ল্যাটের বাসিন্দাদের ইতিমধ্যেই সরিয়ে নেওয়া হয়েছে বলে তিনি জানান।

উত্তরা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, ভোর সোয়া ৫টা থেকে এখানে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট অবস্থান করছে; প্রয়োজনের জন্য তৈরি রয়েছে আরও পাঁচটি ইউনিট। তিনি বলেন, “যারা ভেতরে আছে তাদের বারবার অত্মসমর্পণ করতে বলা হচ্ছে। কিন্তু তারা ভেতর থেকে বলছে- তাদের শরীরে গ্রেনেড বাঁধা, গ্রেপ্তারের চেষ্টা করলে বিস্ফোরণ ঘটাবে।

basic-bank

Be the first to comment on "আশকোনায় জঙ্গিবিরোধী অভিযান চলছে : শিশু ও ২ নারী উদ্ধার"

Leave a comment

Your email address will not be published.


*