শিরোনাম

আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

নিউজ ডেস্ক: সাভারের আশুলিয়ায় একটি সিএনজি ফিলিং স্টেশনে প্রাইভেটকারে গ্যাস নেয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে শামীম (২৭) নামে ওই পাম্পের অপারেটর নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন অন্তত ৪ জন।

বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নয়ারহাট এলাকার ডেলটা সিএনজি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। নিহত যুবকের বাড়ি মানিকগঞ্জ জেলায় বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে একটি প্রাইভেটকার ডেলটা সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস নেয়। এসময় হঠাৎ করে বিকট শব্দে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে শামীম ঘটনাস্থলেই নিহত হন। বিস্ফোরণে প্রাইভেটকারটি ছিন্ন-বিছিন্ন হয়ে এর যন্ত্রাংশ উড়ে যায়।

আহতদের উদ্ধার করে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে আশঙ্কাজনক অবস্থায় একজনকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১ জন নিহত ও চারজন আহত হওয়ার বিষয়টি নিশিচত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির।

basic-bank

Be the first to comment on "আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১"

Leave a comment

Your email address will not be published.


*