শিরোনাম

আহত মৌসুমী হামিদের হাতে একাধিক সেলাই

নিজস্ব প্রতিবেদক : শুটিংয়ের সময় গুরুতর আহত হয়েছেন অভিনেত্রী মৌসুমী হামিদ। শুক্রবার গাজীপুরের কালিয়াকৈরে সুমন আনোয়ারের রচনা ও পরিচালনায় ‘সংকট’ নামের একটি নাটকের কাজ করছিলেন মৌসুমী। একটি দৃশ্যের চিত্রায়নের সময় তার হাতে থাকা কাঁচের চুড়ি ভেঙ্গে গিয়ে ডান হাতের মধ্যে ডুকে যায়। এরপর তাকে পার্শবর্তী হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা তার হাতে ৬টি সেলাই দেন। মৌসুমী হামিদ বলেন, এখন আমি কিছুটা সুস্থ। অনেক রক্ত পড়া কিছুটা দুর্বল লাগছে। বুঝতেই পারলাম না কিভাবে কি হলো। একটি দৃশ্যের চিত্রায়ন করছিলাম আমি আর রওনক ভাই। তিনি আমার হাতটা শক্ত করে মোচড় দিবেন। ঠিক তারপূর্ব মুহুর্তে আমার হাতে থাকা কাঁচের চুড়ি ভেঙ্গে হাতের মধ্যে ঢুকে যায়। এতে মারাত্বক আহত হই আমি। এরপর পাশের হাসপাতালে গেলে চিকিৎসকেরা হাতে ছয়টি সেলাই করে দিয়ে দেন। সুমন আনোয়ার বলেন, এমনা ঘটবে সেটা আশা করিনি। শট চলছিল, আমি মনিটরে দেখছি যে চুড়ি ভেঙ্গে মৌসুমীর হাতের মধ্যে ডুকে রক্ত পড়ছে। আমি এই দৃশ্যটি নাটকে ব্যবহার করব। জানা গেছে নাটকটি রোজার ঈদের জন্য নির্মাণ করছেন পরিচালক। এটি প্রযোজনা করছে আলফা আই মিডিয়া প্রডাকশন লিমিটেড। এতে মৌসুমী হামিদ ও রওনক হাসান ছাড়াও আরও অভিনয় করছেন আজাদ আবুল কালাম।

 

basic-bank

Be the first to comment on "আহত মৌসুমী হামিদের হাতে একাধিক সেলাই"

Leave a comment

Your email address will not be published.


*