নিউজ ডেস্ক : কক্সবাজারের মহেশখালীতে তালিকাভুক্ত ইয়াবা বিক্রেতাদের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনায় একজন এসআইসহ তিন পুলিশ আহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ১টায় এ ঘটনা ঘটে বলে মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ গণমাধ্যমকে নিশ্চিত করেন।
ওসি প্রদীপ কুমার দাশ বলেন, স্থানীয় দাসিমাঝি পাড়ার শুক্কুনি ও হামিদ দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা করে আসছিল। রাত ১টার দিকে শুক্কুনির আস্তানায় অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের বন্দুকযুদ্ধ শুরু হয়। এই ঘটনায় উভয় পক্ষে অন্তত ৩০ রাউন্ড গুলি বিনিময় হয়।
ওসি জানান, বন্দুকযুদ্ধের পর পুলিশ ১১ শ পিস ইয়াবা, ৩টি বন্দুক ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করে। এ ছাড়া দুই ইয়াবা বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়।

Be the first to comment on "ইয়াবা বিক্রেতাদের সঙ্গে বন্দুকযুদ্ধে ৩ পুলিশ আহত"