শিরোনাম

উত্তর কোরিয়ার কূটনীতিককে বাংলাদেশ ছাড়ার নির্দেশ

নিউজ ডেস্ক: ঢাকায় উত্তর কোরিয়া দূতাবাসের এক প্রথম সচিবকে সোমবারের মধ্যে বাংলাদেশ ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। কূটনৈতিক সুবিধার অপব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে তাকে এ আদেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আজ সোমবারের মধ্যে তাকে বাংলাদেশ ছাড়ার আদেশ দেয়া হয়েছে বলে জানা গেছে। একটি নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

জানা গেছে, যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে তার নামে আসা সাড়ে তিন কোটি টাকা মূল্যের সিগারেট ও বৈদ্যুতিক সরঞ্জাম গত মাসে কমলাপুরের অভ্যন্তরীণ কনটেইনার ডিপোতে (আইসিডি) তল্লাশি চালিয়ে জব্দ করে শুল্ক কর্মকর্তরা। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়কে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলে রাজস্ব বোর্ড।

basic-bank

Be the first to comment on "উত্তর কোরিয়ার কূটনীতিককে বাংলাদেশ ছাড়ার নির্দেশ"

Leave a comment

Your email address will not be published.


*