শিরোনাম

একবছরে ৮০ কোটি ডলার কমেছে ট্রাম্পের

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প কোনো একসময় বলেছিলেন, আমি অনেক ধনী, এ আমার সৌন্দর্যের একটা অংশ। কিন্তু গেল এক বছরে তার সম্পদের পরিমাণ বেশ কমেছে। বিবিসি বলছে, ফোর্বস ম্যাগাজিন ট্রাম্পের সম্পদের পুনর্মূল্যায়ন করেছে। তাতে ২০১৫ সাল থেকে এ পর্যন্ত তার ৮০ কোটি মার্কিন ডলার কমেছে। ম্যাগাজিনটির হিসাব অনুযায়ী টাকার অংকে ট্রাম্পের বর্তমান সম্পদের পরিমাণ ৩৭০ কোটি মার্কিন ডলার।
সোমবার বিতর্কে অংশ নিয়ে ট্রাম্প বলেছিলেন, আমার অসাধারণ আয় রয়েছে। টাকা সম্পর্কে স্বচ্ছ ধারণা রয়েছে এমন কেউ এবার লড়ছে। তিন দশক ধরেই ফোর্বস ট্রাম্পের সম্পদের হিসেব গণনা করে আসছে। আবাসন ব্যবসার মধ্যদিয়েই ট্রাম্প তার সম্পদের বিশাল ভাণ্ডার তৈরি করেছেন। ফলে এই খাতে ওঠা-নামার প্রভাব ট্রাম্পের সম্পদেও পড়বে।
ফোর্বসের হিসেব অনুযায়ী ট্রাম্পের ২৮টি ভবনের মধ্যে ১৮টির দাম কমেছে। মূল্যমানের পতনের তালিকায় ম্যানহাটনের ফিফথ এভিনিউতে থাকা ট্রাম্প টাওয়ারও রয়েছে। ওয়াল স্ট্রিট এবং মার-এ-লাজোতে থাকা তার সম্পদ ও ফ্লোরিডার পাম বিচের প্রাইভেট ক্লাবেরও মূল্য কমে গেছে বলে ফোর্বস জানিয়েছে। কিন্তু ট্রাম্পের সাতটি সম্পদের দাম বেড়েছে। এরমধ্যে সান ফ্রান্সিসকোর দ্বিতীয় সর্বোচ্চ ভবনও রয়েছে।

basic-bank

Be the first to comment on "একবছরে ৮০ কোটি ডলার কমেছে ট্রাম্পের"

Leave a comment

Your email address will not be published.


*