নিউজ ডেস্ক : গোলমাল ফোর’-এ অভিনয় করছেন না কারিনা কাপুর, সে খবর সকলেরই জানা। কিন্তু এই ছবিতে এবার কারিনাকে দেখা যাবে অন্য এক ভূমিকায়। রোহিত শেঠি পরিচালিত এই ছবিতে এবার গান গাইবেন বেবো।
এর আগে ‘গোলমাল’ ফ্র্যানচাইসির আগের ছবিগুলোতে অভিনয় করেছেন কারিনা। ছবির পরিচালক জানিয়েছেন, যেহেতু কারিনা এখন অন্তঃসত্ত্বা, তাই তিনি চাননি এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করুক বেবো। কিন্তু কারিনাকে তিনি তাঁর ছবিতে যেকোনো ছোট্ট ভূমিকায় রাখতে চেয়েছিলেন। তাই এখানে একটি গান গাইবেন কারিনা।
আগামী জানুয়ারি থেকে এই ছবির শ্যুটিং শুরু হবে। দিওয়ালিতে মুক্তি পাবে ছবিটি।
সূত্র: এবিপি আনন্দ

Be the first to comment on "এবার নায়িকা থেকে গায়িকা কারিনা"