শিরোনাম

এবার বিসিবি থেকে সুসংবাদ পেলেন আশরাফুল

নিউজ ডেস্ক : তিন বছরের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে ১৩ আগস্ট। ক্রিকেটে নতুন করে ফিরতে পারায় আশরাফুল নিজেও খুব খুশি।
আন্তর্জাতিক ক্রিকেট কিংবা ফ্রাঞ্চাইজি ভিত্তিক লিগ খেলতে পারবেন না আগামী দু’বছর। এছাড়া ক্রিকেটীয় সব কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হতে পারবেন তিনি।

তবে আইসিসির তিন বছরের ঘরোয়া ক্রিকেট খেলা থেকে নিষেধাজ্ঞা কাঁটানোর পরেই এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে বড় ধরনের সুযোগ পেয়ে গেছেন। ইতিমধ্যে বিসিবি থেকেও আশরাফুল মিরপুরে গিয়ে অনুশীলন করার ব্যাপারে অনুমতি পেয়ে গেছেন। সেখানকার জিমনেশিয়ামও ব্যবহার করতে পারবেন তিনি।

মোটকথা, মিরপুরে গিয়ে সব ধরনের সুযোগ-সুবিধা ব্যবহার করতে পারবেন তিনি। ক্রিকেটে ফেরার প্রথম ধাপ হিসেবে মিরপুরে অনুশীলন দিয়েই শুরু করবেন আশরাফুল।

১৩ আগস্ট নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হলেও এখন পর্যন্ত হোম অব ক্রিকেট, মিরপুরে যাননি আশরাফুল। তিনি জানান, ১৬ আগস্ট অর্থ্যাৎ মঙ্গলবার মিরপুরে গেলেও হয়তো অনুশীলন করবো না। মিরপুরে গিয়ে প্রথমে সবার সঙ্গে দেখা-সাক্ষাৎ করবো।

basic-bank

Be the first to comment on "এবার বিসিবি থেকে সুসংবাদ পেলেন আশরাফুল"

Leave a comment

Your email address will not be published.


*