শিরোনাম

‘এমএসএন’ নৈপূণ্যে কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা

নিউজ ডেস্ক : ক্যাম্প ন্যু তে আবারও দেখা গেল বার্সেলোনার বিখ্যাত এমএসএন ত্রয়ীর জাদুকরী ফুটবল। মেসি নেইমার এবং সুয়ারেসের দাপটে আতলাটিক বিলবাওকে হারিয়ে কোপা দেল রের শেষ আটে উঠেছে লুইস এনরিকের শিষ্যরা।

শেষ ষোলোর ফিরতি লেগে বিলবাওকে ৩-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলে এগিয়ে কোয়ার্টার-ফাইনালে উঠলো কাতালান ক্লাবটি।
ঘরের মাঠে এমএসএন ত্রয়ীর সম্মিলিত প্রচেষ্ঠাতেই ৩৫তম মিনিটে এগিয়ে যায় বার্সা। মেসির পাসে ক্রস দেন নেইমার। সেই ক্রস ধেকে অসাধারণ এক কোনাকুনি ভলিতে বল জালে পাঠান সুয়ারেস। ক্লাবের হয়ে উরুগুয়ের এই তারকার এটি শততম গোল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করে ফেলে বার্সেলোনা। বাঁ-দিকের বাইলাইনের কাছ থেকে ক্ষিপ্র গতিতে ডি-বক্সে ঢুকে পড়া নেইমারকে স্প্যানিশ ডিফেন্ডার বোভেদা ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিকে নিজেই বল জালে পাঠিয়ে প্রায় ৩ মাস পর গোল করার আনন্দে মাতেন নেইমার ।

৫১তম মিনিটে ডান-দিক থেকে স্বদেশি ফরোয়ার্ড ইনাকি উইলিয়ামসের ক্রসে হেডে বল জালে জড়িয়ে দলকে ম্যাচে ফেরান স্প্যানিশ ডিফেন্ডার সাবোরিত। ৭৮তম মিনিটে অবশেষে মঞ্চে আবির্ভাব ঘটে লিওনেল মেসির। তার দারুণ বাঁকানো শট ডান পোস্টে লেগে জালে জড়ায়।

তবে এদিনও রেফারি প্রতিপক্ষ হিসেবে দেখা দিয়েছিলেন বার্সা শিবিরে। উদ্ভট আর বিতর্কিত সব সিদ্ধান্ত দিয়ে ম্যাচের উত্তেজনা আরও বাড়িয়ে দেয় রেফরিরা। ২৭তম মিনিটে সুয়ারেস গোল করলে অফসাইডের পতাকা উঠে। কিন্তু টিভি রিপ্লেতে দেখা যায়, সেটি আসলে অফসাইড ছিল না।

basic-bank

Be the first to comment on "‘এমএসএন’ নৈপূণ্যে কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা"

Leave a comment

Your email address will not be published.


*