নিউজ ডেস্ক : পল্টনে ম্যানহোলে পড়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে তলব করেছে হাইকোর্ট। আগামী ১৯ মার্চ তাদের আদালতে হাজির হয়ে এ ঘটনার বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মুহাম্মদ উল্লাহর ডিভিশন বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেন। আদালত জানায়, আমরা যাদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ পাব, তাদের বিরুদ্ধে সরাসরি মামলা দায়েরের নির্দেশ দেয়া হবে। ম্যানহোলে মানুষ পড়ে মারা যাবে, এটা মেনে নেয়া যায় না।
আজ একটি জাতীয় দৈনিকে পল্টনে খোলা ম্যানহোলে পরে এক ব্যক্তি নিহত’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি আমলে নিয়ে হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে এই আদেশ দেয়। একই সঙ্গে ম্যানহোলে পরে ঐ ব্যক্তির মৃত্যুর জন্য কর্তব্য-কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা এবং নিহতের পরিবারকে ক্ষতিপূরণ প্রদানে কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে। স্থানীয় সরকার সচিব, ওয়াসার এমডিসহ ৭ জনকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

Be the first to comment on "ওয়াসার এমডিসহ ২ জনকে হাইকোর্টে তলব"