শিরোনাম

ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইওয়াশ করতে চায় ইংল্যান্ড

নিউজ ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছে সফরকারী ইংল্যান্ড। তাই তৃতীয় ওয়ানডে জিতে ক্যারিবীয়দের বিপক্ষে হোয়াইটওয়াশের লক্ষ্য স্থির করেছে ইংলিশরা। তবে ইংল্যান্ডের স্বপ্ন ভেঙ্গে দিয়ে হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে চায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। বার্বাডোজে বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি শুরু হবে।

গত জানুয়ারিতে ভারতের কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হারের ক্ষত নিয়ে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে পা রাখে ইংল্যান্ড। এখানে ওয়ানডে সিরিজের শুরুটা দুর্দান্তভাবে করে ইংলিশরা। দুটি প্রস্তুতি ম্যাচে জয়ের পর, প্রথম দুই ওয়ানডেও জিতে নেয় ইয়োইন মরগানের দল। প্রথম ওয়ানডে ৪৫ রানে ও দ্বিতীয় ম্যাচে ৪ উইকেটে জয় পায় ইংল্যান্ড। ২০০৯ সাল থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা ৫টি ওয়ানডে সিরিজ জিতলো ইংল্যান্ড।

এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশের সুযোগ তৈরি হয়েছে ইংল্যান্ডের সামনে। এই সুযোগটা কাজে লাগাতে চান ইংলিশ অলরাউন্ডার ক্রিস ওকস, “প্রথম দুই ম্যাচে দারুণ খেলেছে দল। দ্বিতীয় ম্যাচে আমরা চাপে পড়েছিলাম। কিন্তু জো রুটের সাথে সেই চাপ সামলে দলকে জয় এনে দিয়েছি আমি। এবার ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করতে চাই। দীর্ঘদিন আগে ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছিলো ইংল্যান্ড। ”

তিন ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে দুই বার হোয়াইটওয়াশ করে ইংল্যান্ড। ১৯৮৮ ও ১৯৯১ সালে। দুই বারই দেশের মাটিতে। আর ইংল্যান্ডকে একবার হোয়াইটওয়াশের লজ্জা দিতে সক্ষম হয় ওয়েস্ট ইন্ডিজ। ১৯৭৬ সালে ইংল্যান্ডের মাটিতে ৩-০ ব্যবধানে জিতেছিলো ক্যারিবীয়রা। তাই ইংল্যান্ডের কাছে তৃতীয়বারের মত হোয়াইটওয়াশের লজ্জা পেতে নারাজ ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় ম্যাচ জিতে সিরিজ শেষ করাই লক্ষ্য ক্যারিবীয়দের।

অফ-স্পিনার অ্যাসলে নার্স বললেন, “দ্বিতীয় ম্যাচে জয়ের ভালো সুযোগ ছিলো আমাদের। কিন্তু বোলাররা সুযোগটি লুফে নিতে পারেনি। আশা করছি তৃতীয় ম্যাচে দল ভালো পারফর্ম করবে এবং হোয়াইটওয়াশের লজ্জা এড়াবে। শেষ ম্যাচ জিতে সিরিজ শেষ করতে পারলে হারানো আত্মবিশ্বাস ফিরে পাবে দল। “

basic-bank

Be the first to comment on "ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইওয়াশ করতে চায় ইংল্যান্ড"

Leave a comment

Your email address will not be published.


*