শিরোনাম

ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর স্থগিত

নিউজ ডেস্ক : সবকিছু ঠিক থাকলে আগামী আগস্টের শেষ দিকে ভারত সফরে যাবে বাংলাদেশ। এর আগে টাইগারদের কোন আন্তর্জাতিক খেলা নেই। তাই ভারত সফরের আগে নিজেদের ঝালিয়ে নিতে ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলতে আগ্রহী ছিল বাংলাদেশ। শেষ অব্দি মাঠে গড়াচ্ছে না বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ক্রিকেট সিরিজ। সিরিজ আয়োজনের বিষয়ে দু’পক্ষের প্রস্তাবিত সময় মিলছে না বলে সিরিজটি আর মাঠে গড়াচ্ছে না এ বছর। মঙ্গলবার এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস।

সাংবাদিকদের উদ্দেশে জালাল ইউনুস বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজ যে প্রস্তাব দিয়েছিল তাতে করে নভেম্বরে সিরিজটি খেলতে চেয়েছিল তারা। কিন্তু ওই সময় যেহেতু বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) অনুষ্ঠিত হবে তাই ওই সময়ে এই সিরিজ আয়োজন করা সম্ভব নয়। অন্যদিকে, এপ্রিল-মে মাসেও তাদের বাংলাদেশ সফরে আসা সম্ভব হবে না। তাই আপাতত সিরিজ খেলতে চাচ্ছি না আমরা; অর্থাৎ সিরিজটি হচ্ছে না।’

প্রসঙ্গত কিছুদিন আগে বিসিবিকে টেস্ট সিরিজ খেলার প্রস্তাব দেওয়া হয়েছিল ডব্লিউআইসিবির পক্ষ থেকে। প্রস্তাব পাওয়ার পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলে যে, এই বিষয়ে বোর্ড মিটিংয়ে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। মঙ্গলবার জালাল ইউনুসের কথায় এই বিষয়ে বিসিবির অবস্থান স্পষ্ট হয়ে গেল। সঙ্গে এটাও স্পষ্ট হয়ে গেছে, আগামী আগস্টের আগে আন্তর্জাতিক কোনো ম্যাচে আর মাঠে নামা হচ্ছে না বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের।

basic-bank

Be the first to comment on "ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর স্থগিত"

Leave a comment

Your email address will not be published.


*