নিউজ ডেস্ক : উখিয়ার বালুখালী কাস্টমস এলাকায় টেকনাফগামী যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববর্তী খাদে পড়ে অন্তত ৩০ জন পর্যটক আহত হয়েছে। তৎমধ্যে ৪জনের অবস্থা আশঙ্কা জনক বলে জানা গেছে। আহতদের উখিয়ার কুতুপালং এমএসএফ ও কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, কক্সবাজার থেকে ছেড়ে আসা পর্যটকবাহি স্পেশাল সার্ভিসের একটি বাস বালুখালী কাস্টমস্থ বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সড়কের সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববর্তী খাদে পড়ে যায়। ওসময় ৩০জন পর্যটক (নারী-পুরুষ) আহত হয়েছে। উখিয়া থানার ওসি বলেন, আহত পর্যটকদের স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

Be the first to comment on "কক্সবাজারে পর্যটকবাহী বাস খাদে, আহত ৩০"