শিরোনাম

কলকাতার ছবিতে আবারও সোহানা

নিউজ ডেস্ক : ‘ষড়রিপু’র পর কলকাতার আরও একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন ঢাকার অভিনেত্রী সোহানা সাবা। নির্মাতা হরনাথ চক্রবর্তীর নতুন ওই ছবিটির নাম ‘এপার ওপার’।
১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন দুই বাংলার দুই পরিবারের মধ্যে কিছু সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে এই চলচ্চিত্রটি।
ছবিতে সোহানা সাবার বিপরীতে অভিনয় করবেন ভারতের জনপ্রিয় বাংলা সিরিয়াল ‘ওগো বিদেশিনী’র নায়ক সৌরভ চট্টোপাধ্যায়।
সাবা বলেন, হরনাথ চক্রবর্তীর মতো গুণী একজন পরিচালকের সাথে কাজের সুযোগ পেয়ে আনন্দিত। তার সঙ্গে কাজ করা মানে স্বপ্নটাকে ছোঁয়ার মতোই। ছবিটি মুক্তিযুদ্ধ কেন্দ্রিক হওয়ায় আরও ভালো লাগছে।

basic-bank

Be the first to comment on "কলকাতার ছবিতে আবারও সোহানা"

Leave a comment

Your email address will not be published.


*