শিরোনাম

কালিয়াকৈরে চতুর্থ শ্রেনীর ছাত্রীকে ধর্ষণ ॥ সহযোগি গ্রেফতার

নিউজ ডেস্ক : গাজীপুরের কালিয়াকৈরে ৪র্থ শ্রেণীর এক ছাত্রী (৮) ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় স্কুল ছাত্রী’র মা বাদি হয়ে কালিয়াকৈর থানায় রবিবার মামলা দায়ের করেছেন। পুলিশ ধর্ষকের এক সহযোগিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতের নাম আশিক মাহামুদ (২৭)। সে যশোরের বেনাপোল সদর এলাকার ফারুক মাহামুদের ছেলে।

কালিয়াকৈর থানার এসআই সানোয়ার জাহান মামলার বরাত দিয়ে জানান, কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকায় ধর্ষণের শিকার ওই স্কুল ছাত্রীর পরিবার ভাড়া থাকে। সে স্থানীয় একটি স্কুলে চতুর্থ শ্রেণীতে পড়ে। গত শুক্রবার রাত ১০টার দিকে ওই ছাত্রী প্রকৃতির ডাকে সারা দিতে টয়লেটে যায়। এসময় আগে থেকে ওৎ পেতে থাকা একই বাসার অপর ভাড়াটিয়া আইয়ুব আকন্দ ওরফে বিদ্যুৎ (২৫) ওই ছাত্রীকে ধর্ষণ করে। স্থানীয় মাদবররা বিষয়টি ধামা চাপা দেওয়ার চেষ্টা করে। এ ঘটনায় স্কুল ছাত্রী’র মা বাদি হয়ে ৫ জনকে আসামী করে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পর পুলিশ এলাকায় অভিযান চালিয়ে দুপুরে ধর্ষকের সহযোগি আশিককে গ্রেফতার করে। ঘটনার পর থেকে ধর্ষক আইয়ুব আলী পলাতক রয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য শহীদ তাজ উদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

basic-bank

Be the first to comment on "কালিয়াকৈরে চতুর্থ শ্রেনীর ছাত্রীকে ধর্ষণ ॥ সহযোগি গ্রেফতার"

Leave a comment

Your email address will not be published.


*