নিউজ ডেস্ক: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ছাত্রলীগের দুই পক্ষের গোলাগুলিতে একজনের মৃত্যু হয়েছে; গুলিবিদ্ধ হয়েছে আরও কয়েকজন।
নিহত সাইফুল খালিদ মার্কেটিং বিভাগের সপ্তম ব্যাচের ছাত্র ও কাজী নজরুল ইসলাম হলের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।
কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসি নজরুল ইসলাম বলেন, রোববার রাত ১২টার দিকে শোকের মাস উপলক্ষে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করা নিয়ে ছাত্রলীগের দুই পক্ষে গোলাগুলি হয়। এতে কয়েকজন গুলিবিদ্ধ হওয়াসহ অন্তত ১২ জন আহত হয়।
“আহত সাইফুল খালিদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সোমবার ভোর ৫টার দিকে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
আহত অন্যদের কমিল্লার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত সাইফুল দাউদকান্দি উপজেলার জয়নাল আবদিনের ছেলে।

Be the first to comment on "কুবিতে ছাত্রলীগের গোলাগুলিতে নিহত ১"