শিরোনাম

কুসিক নির্বাচনের ভোটগ্রহণ শুরু

নিউজ ডেস্ক : কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।
এদিকে, নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচনী এলাকায় প্রচুর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এরইমধ্যে নগরীতে মোতায়েন করা হয়েছে বিজিবি।
কুমিল্লা সিটি কর্পোরেশনে রয়েছে ২৭টি ওয়ার্ড এবং ৯টি সংরক্ষিত আসন। এর জন্য ভোটকেন্দ্র ১০৩টি করা হয়েছে। সিটি কর্পোরেশনে মোট ভোটার সংখ্যা দুই লাখ ৭ হাজার ৫৬৬ জন। এর মধ্যে পুরুষের চেয়ে নারী ভোটারের সংখ্যা বেশি। নারী ভোটারের সংখ্যা ১ লাখ ৫ হাজার ৪৪৭ জন এবং পুরুষ ভোটারের সংখ্যা ১ লাখ ২ হাজার ১১৯ জন।
নির্বাচনে মেয়র পদে লড়ছেন চারজন। এরা হচ্ছেন- সাবেক মেয়র ও বিএনপির প্রার্থী মনিরুল হক সাক্কু, আওয়ামী লীগের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) শিরিন আক্তার এবং স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশীদ।
এ ছাড়া কাউন্সিলর প্রার্থী রয়েছেন ১১৪ এবং সংরক্ষিত কাউন্সিল প্রার্থী ৪১ জন।

basic-bank

Be the first to comment on "কুসিক নির্বাচনের ভোটগ্রহণ শুরু"

Leave a comment

Your email address will not be published.


*